Categories: নিউজ

Apple iPhone 12-এর দাম ফাঁস, iPhone 11-এর চেয়ে সস্তা

অ্যাপলের আসন্ন আইফোন 12 সিরিজের স্মার্টফোনগুলি বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে। এর আগের রিপোর্টে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা গিয়েছিলো। এখনকার নতুন রিপোর্টে এটির দাম সম্পর্কে জানা গেছে।

আশা করা যাচ্ছে চারটি আইফোনের মডেল এই বছরই লঞ্চ করা হবে। একটি রিপোর্ট অনুযায়ী আইফোন 12 সিরিজের 5.4 ইঞ্চি OLED ডিসপ্লে মডেলের দাম আনুমানিক 49,231 টাকা। তবে লক্ষণীয় বিষয় হলো, আইফোন 11 ফোনটির দাম ছিলো প্রায় 53,000 টাকা। অর্থাৎ রিপোর্টটি যদি সত্যি হয় তবে আইফোন 12 স্মার্টফোনটির দাম অনেকটাই সস্তা হবে।

আইফোনের অন্যান্য মডেলগুলির দিক দিয়ে দেখতে গেলে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে সাথে ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত ফোনটির দাম 49,231 টাকা। অন্যদিকে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং LiDAR সেন্সর সহ ফোনটির দাম 95,754 টাকা। আইফোন 12 সিরিজের শীর্ষস্থানীয় ফোন যেটিতে রয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং LiDAR সেন্সর, সেটির দাম প্রায় 83,337 টাকা।

আইফোন 12 সিরিজের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে- A14 চিপসেট ও 5 জি সংযোগ। এর পাশাপাশি রিপোর্টে আরও বলা আছে
যে আইফোন 12 প্রো তে রয়েছে – 6.1-ইঞ্চি ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 120Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট এবং USB Type-C port। এছাড়া এটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026