ইয়েস ব্যাংকের সঙ্কটের মোকাবিলায় এগিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে যে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) পুঁজিবিহীন ইয়েস ব্যাংকে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে একটি খসড়া প্রকাশ করেছেন এবং অন্যান্য প্রস্তাবনার বিবরণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে, ব্যাংকের আইনি পরামর্শদাতার একটি দল যথাসাধ্য চেষ্টা করে চলেছে বিষয়টিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার।
ভারতের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা আরবিআই শুক্রবার আর্থিক সংকটের মুখোমুখি হওয়া ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠনের জন্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আসে। ‘ইয়েস ব্যাংক লিমিটেড পুনর্গঠন প্রকল্প, ২০২০’ নামে এই খসড়ায় ব্যাংক হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ব্যাংক যদি ইয়েস ব্যাংককে অধিগ্রহণ করতে চায়, তাহলে সেই ব্যাংককে খসড়ায় উল্লিখিত নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুন : ৫০০০ কোটি টাকা ঋণ মুকুব, ইয়েস ব্যাংক বাঁচাতে এগিয়ে এলো RBI
এই খসড়ায় আরবিআই জানিয়েছে যে, কৌশলগত বিনিয়োগকারী ব্যাংককে ইয়েস ব্যাংকের মোট মূলধনের ৪৯ শতাংশ শেয়ার নিতে হবে। একইসঙ্গে ইচ্ছে মতো সেই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না বলেও জানায় আরবিআই। এ বিষয়ে আরবিআই-এর স্পষ্ট নির্দেশ, মূলধন বিনিয়োগের তারিখ থেকে তিন বছর পর্যন্ত সেই শেয়ার কোন ভাবেই ২৬ শতাংশের নীচে নিয়ে আসতে পারবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…