করোনার আতঙ্ক সারা দেশে। কেন্দ্র থেকে রাজ্য সরকার করোনার হাত থেকে রেহাই পাবার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এবার নোভেল করোনা ভাইরাসের আতঙ্কের জন্য তাজমহল বন্ধ রাখতে অনুরোধ করল আগ্রা প্রশাসন। আগ্রার মেয়র কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাজমহল সহ দেশের অন্যান্য ঐতিহাসিক স্মৃতি সৌধ গুলি দর্শনের জন্য বন্ধ রাখা হোক।
অপরদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনার সাথে এই ভাইরাস সংক্রমনের হাত থেকে বাঁচার জন্য কি কি করনীয় সেটাও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : ‘গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিন’, করোনা আতঙ্কে বিশেষ বার্তা মোদীর
প্রসঙ্গত, করোনা ভাইরাসের জন্য এইবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব বাতিল করে দিয়েছে ইউজিসি। করোনার জেরে সারা বিশ্বের অবস্থা শোচনীয়। এই সংক্রমণের হাত থেকে মুক্তির উপায় খুঁজছে বিশ্বের প্রতিটি দেশ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ এসে দাঁড়িয়েছে। আর চিনে করোনাতে মৃতের সংখ্যা প্রায় ৩০০০ এর ও বেশি। আগামী দিনে আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…