নিউজ

কোটি কোটি গ্রাহকদের সুখবর শোনালো SBI, ৩০ সেপ্টেম্বর অব্দি এই বিশেষ স্কিমে আবেদন করা যাবে

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, State Bank of India (SBI) তাদের গ্রাহকদের জন্য একটি বড় উপহার দিয়েছে। SBI WeCare স্পেশাল FD স্কিমের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়েছে। এর মানে হল গ্রাহকদের আরও ৩ মাস এই স্কিমগুলিতে বিনিয়োগ করার এবং উচ্চ সুদের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ FD স্কিম চালু করেছিল। এই স্কিমের আওতায়, ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা আকর্ষণীয় সুদের হারে টাকা জমা করতে পারবেন। প্রাথমিকভাবে, এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৪। কিন্তু, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জনসাধারণের আগ্রহের প্রেক্ষিতে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত করে দিয়েছে।

বিনিয়োগের জন্য একটি ভাল বিকল্প দিচ্ছে SBI ব্যাঙ্ক যার নাম WeCare FD। এই স্কিমে বিনিয়োগ করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২৪। এই স্কিম গ্রাহকদের সর্ব্বোচ সুদ দিচ্ছে। যদি একজন নিয়মিত গ্রাহক ১০ বছরের জন্য SBI-এ ৫ লক্ষ টাকা FD করেন, তাহলে ৬.৫% সুদের হারে ম্যাচিউরিটিতে ৯,৫২,৭৭৯ টাকা পাবেন। এর মধ্যে ৪,৫২,৭৭৯ টাকা সুদ হবে। যদি একজন প্রবীণ নাগরিক ১০ বছরের জন্য SBI-এ ৫ লক্ষ টাকা FD করেন, তাহলে ৭.৫% সুদের হারে ম্যাচিউরিটিতে ১০,৫১,১৭৫ টাকা পাবেন। এর মধ্যে ৫,৫১,১৭৫ টাকা সুদ হবে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প যারা ঝুঁকি নিতে চায় না। ধারা 80C এর অধীনে কর ছাড় ৫ বছরের ট্যাক্স সেভিং এফডি-তে পাওয়া যায়। তবে, FD থেকে প্রাপ্ত সুদ করযোগ্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026