স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা। আগামী ৯ মে শনিবার নির্ধারিত রক্ষণাবেক্ষণের কারণে ব্যাঙ্কের একাধিক ডিজিটাল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে অনলাইন লেনদেন বা ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন বহু গ্রাহক। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেদের সরকারি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ৯ মে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত মোট ৪৫ মিনিট পরিষেবা ব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে UPI, IMPS, YONO, Internet Banking, NEFT এবং RTGS পরিষেবা ব্যবহার করা যাবে না।
SBI-র তরফে জানানো হয়েছে, নির্ধারিত সিস্টেম মেনটেন্যান্সের কারণে নিম্নলিখিত পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে—
ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এই সময়ের মধ্যে বিকল্প হিসেবে UPI Lite এবং ATM পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক জানিয়েছে, পরিষেবা বন্ধ থাকার সময় যাতে গ্রাহকদের অসুবিধা না হয়, তার জন্য আগে থেকেই প্রয়োজনীয় অনলাইন লেনদেন সেরে নেওয়া ভাল। বিশেষ করে যাঁরা ব্যবসায়িক বা জরুরি অর্থ লেনদেন করেন, তাঁদের নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। SBI তাদের বিবৃতিতে বলেছে, “নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের কারণে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত থাকবে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
অন্যদিকে, সপ্তাহের শেষ লেনদেনের দিন SBI-র শেয়ারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। কারণ আগামী ১২ মে অনুষ্ঠিত হতে চলা গুরুত্বপূর্ণ বোর্ড বৈঠকে ব্যাঙ্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও ৮ মে SBI তাদের চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক বা Q4 ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। ফলে ব্যাঙ্কের আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে বিনিয়োগকারীদের নজর এখন SBI-র দিকেই।
শুধু পরিষেবা বিভ্রাটই নয়, চলতি মাসে আরও একটি বড় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। SBI-র কর্মচারীরা দুই দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন। জানা গিয়েছে, কর্মপরিবেশ উন্নতি, কর্মচারীদের অধিকার রক্ষা এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার দাবিতে আগামী ২৫ ও ২৬ মে কর্মবিরতি পালন করবেন ব্যাঙ্ক কর্মীরা। এই ধর্মঘটের জেরে বিভিন্ন শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…