রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সরকার! ১৫ বছর পর ফের মহাকরণ থেকেই চলবে প্রশাসন?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, নতুন সরকার গঠনের পর নবান্নের পরিবর্তে কলকাতার ঐতিহ্যবাহী মহাকরণ থেকেই প্রশাসনিক কাজ চালাতে চায় গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাইটার্স বিল্ডিংয়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

২৮টি ঘর চিহ্নিত, জোরকদমে সংস্কার

সূত্রের খবর, পূর্ত দফতর (PWD) ইতিমধ্যেই মহাকরণের ২৮টি ঘর চিহ্নিত করেছে। দ্রুতগতিতে চলছে সংস্কার ও ইন্টেরিয়র সজ্জার কাজ। নতুন মন্ত্রিসভার সদস্যদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর দফতরও মহাকরণেই তৈরির প্রস্তুতি চলছে বলে খবর। কাজের জন্য প্রয়োজনীয় প্লাইউড, কাঠ ও অন্যান্য সামগ্রী ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। সম্প্রতি ইঞ্জিনিয়ার ও পূর্ত দফতরের কর্তারা রাইটার্স বিল্ডিং পরিদর্শনও করেন।

শমীক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে নতুন জল্পনা

এর আগেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিজেপি ২০২১ সালের ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে রাইটার্স বিল্ডিং থেকেই সরকার চালানো হবে। যদিও তিনি এ-ও বলেন যে বর্তমানে সংস্কারের কাজ চলায় চূড়ান্ত সিদ্ধান্ত নতুন মুখ্যমন্ত্রীই নেবেন। তাঁর কথায়, “আমরা ২০২১ সালে বিধানসভা ভোটের আগেই বলেছিলাম যে রাজ্যে ক্ষমতায় এলে আমরা রাইটার্স বিল্ডিং থেকেই সরকার চালাব। এখন সেখানে সংস্কারের কাজ চলছে। ফলে নতুন মুখ্যমন্ত্রীই ঠিক করবেন সরকার কোথা থেকে চলবে।”

নবান্ন বনাম মহাকরণ, আবেগে ফিরছে পুরনো স্মৃতি

দীর্ঘদিন ধরে বামফ্রন্ট সরকারের প্রশাসনিক প্রতীক হয়ে উঠেছিল লাল রঙের রাইটার্স বিল্ডিং। পরে তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে নীল-সাদা রঙের নবান্ন। তবে প্রায় ১৫ বছর পরে ফের রাজ্যের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে মহাকরণের নাম উঠে আসায় রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ঐতিহ্য, ইতিহাস ও রাজনৈতিক আবেগ— সব মিলিয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রশাসনের প্রত্যাবর্তন রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026