খেলা

দ্বিতীয় ম্যাচেও ভরাডুবি, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের

অনেক কষ্টে আইএসএল খেলার সুযোগ পেলেও সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না এস সি ইস্টবেঙ্গল। একেবারে শেষ মুহূর্তে সকলকে চমকে স্পনসর সমস্যা মিটিয়ে আইএসএল খেলার টিকিট ঘরে তুলেছিলেন দেবব্রত সরকাররা। তারপর থেকে লাল-হলুদ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত ছিল না। কিন্তু বল পায়ে মাঠে নামার শুরুর দিন থেকেই সেই উচ্ছ্বাসে কেমন যেন জল ঢালতে থাকে রবি ফাউলারের ছেলেরা। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে ছিল ডার্বি। এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে অভিষেক ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে মশাল বাহিনী। কিন্তু প্রথম থেকেই আগুন না জ্বালিয়ে যেন মশাল নিভে যাচ্ছিল। কলকাতা ডার্বিতে ২-০ গোলে এটিকে-মোহনবাগানের কাছে হারের পর গতকাল, মঙ্গলবার জয়ের খোঁজে দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ শিবির। কিন্তু সেই ম্যাচেও ৩-০ গোলে লজ্জার হার হারতে হয়েছে ফাউলারের ছেলেদের।

এদিন প্রথমার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। পাঁচ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্সকে। এই ধাক্কা সামলে ওঠার আগেই ২০ মিনিটের মাথায় লে ফন্দ্রের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। তারপর রক্ষণভাগ সামনে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন পিলকিংটন, মাঘমারা। কিন্তু কোনও গোল তারা করতে পারেনি। উল্টে ফক্সের বেরিয়ে যাওয়ার ফলে রক্ষণভাগ সামলাতে না পেরে নিজেদের দুর্বলতা বারবার প্রকাশ করছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে তাই স্কোরলাইন ছিল ১-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একইভাবে নড়বড়ে, বেসামাল দেখায় ইস্টবেঙ্গলকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সেই লে ফন্দ্রেই। তারপর ম্যাচের বয়স যখন ৫৯ মিনিট, তখন স্যান্টানার গোলে স্কোরলাইন হয় ৩-০। আর তিনটি গোল হজম করার পর কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি ফাউলারের ছেলেরা। তাই অবশেষে দ্বিতীয় ম্যাচেও লজ্জার হার হেরে মাঠ ছাড়তে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026