অফবিট

চুল কাটতে গিয়ে ‘টুম্পা সোনা’ গানে নাচ ছোট্ট খুদের, তুমুল ভাইরাল ভিডিও

চুল কাটতে গিয়ে আজ অবধি কোনো একরত্তি নাচ করেছে বলে জানা যায়নি। কিছুদিন আগেও এক খুদের ভিডিও ভাইরাল হয়েছিল যে চুল কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিল, ‘আরে কেয়া কর রহে হো!’ এমনকি শৈশবে প্রতিবার নাপিতের সেলুনে গিয়ে ‘বাচ্চা পার্টি’র মনে হয়, এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর লোক হলো নাপিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চুল কাটার সময় সবাইকে অবাক করে দিয়ে ‘টুম্পা’ নাচ শুরু করলো একরত্তি খুদে।

পাড়ার সেলুনে চুল কাটতে গিয়েছিল পুঁচকে। সেলুনে সকলের মনোরঞ্জনের জন্য বাজানো হচ্ছিল ‘টুম্পা’। পুঁচকে এমনিতে শান্তভাবেই চেয়ারের উপর রাখা পিঁড়িতে বসে নিজের চুল সঁপে দিয়েছিল নাপিতকাকুর হাতে। কিন্তু মা তো সবসময় পুঁচকের ব্যাপারে অবিশ্বাসী। তাই তিনি এসে ধরলেন পুঁচকে-কে। বলা তো যায় না, যদি নেমে ভাগলবা হয়ে যায় একরত্তি। নাপিতকাকু তাঁর ধারালো কাঁচি নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে চুল কাটতে ব্যস্ত। ওদিকে তখন বেজে উঠেছে ‘টুম্পা’। ব‍্যস, আর যায় কোথায়। খুদে নেচে উঠল ‘টুম্পা’ গানের সাথে। নাপিতকাকু যত বলেন চুপ করে বসতে, খুদের নাচ তত বাড়ে। সেলুনের বাকি খরিদ্দাররা তখন হাসতে শুরু করেছেন। তাদের মধ্যেই একজন খুদের ভিডিও করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। খুদের ভিডিও নেটিজেনদের খুব পছন্দ করলেও খুদের চুলের দশ আনা ছয় আনা ছাঁট তার মায়ের পছন্দ হয়েছে কিনা তা জানা যায়নি। আপাতত খুদে সোশ্যাল মিডিয়ায় ‘টুইঙ্কল স্টার’ হয়ে গেছে ‘টুম্পা’ নেচে।

কিছুদিন আগে আরব দে চৌধুরী ও অভিষেক সাহা নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল। কিন্তু আরজে সায়নের তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026