নিউজ

দেশের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার কথা বলিনি, উল্টো সুর স্বাস্থ্যসচিবের গলায়

নয়াদিল্লি: দেশের মধ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট সঙ্কটজনক, করোনার ভযাল চিত্র এতটাই খারাপ যে, মহারাষ্ট্র পুনরায় লকডাউন হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর একটাই প্রশ্ন, কবে আসবে ভ্যাকসিন? কবে সর্বসাধারণের মধ্যে ভ্যাকসিন বন্টন করা হবে, এই প্রশ্ন সকলের মধ্যে জাগছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন, ভ্যাকসিন ভারতের বাজারে আসলেই তা প্রথমে স্বাস্থ্যকর্মী এবং দেশের প্রবীণ নাগরিকদের ওপর বন্টন করা হবে। পরবর্তী সময়ে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে দেশের সব নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিন বাজারে আসার দিন যত এগিয়ে আসছে, ততই উল্টো সুর গাইছে স্বাস্থ্যমন্ত্রক। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, দেশের সকলকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি তারা দেয়নি। এমন উল্টো কথা বলেছেন স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে, এ কথা আমরা একবারও বলিনি। ভ্যাকসিন বাজারে আসার পর বৈজ্ঞানিক ভিত্তিতে তথ্য পাওয়ার পরেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এক্ষেত্রে কাদের ভ্যাকসিন দেওয়া হবে, তা স্বাস্থ্যমন্ত্রক ঠিক করবে। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা একটা তালিকা তৈরি করব। যার নিরিখে ভ্যাকসিন দেওয়া হবে। নির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে যদি ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে করোনার শৃঙ্খলাকে ভেঙে দেওয়া যাবে। আর তাতেই যদি ভাল হয়, তাহলে অকারণে দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেবো কেন? তবে সবাইকে ভ্যাকসিন না দেওয়া হলেও মাস্ক পরা সকলের জন্যই বাধ্যতামুলক।’ এভাবেই উল্টো সুর গেয়েছেন রাজেশ ভূষণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026