ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীনের টেন্ডুলকারের রেকর্ডগুলো একের পর এক ভেঙে চলেছেন বিরাট কোহলি। রবিবার সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। আজ বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আরো একটি রেকর্ড ভাঙলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন শচীন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি পৌঁছেছিলেন ১২ হাজার রানের মাইলফলকে। আজ ক্যানবেরায় ২৩ রান করেই সেই রেকর্ডটা ভাঙলেন বিরাট। শন অ্যাবটের বলে ১ রান নিয়ে এই রেকর্ডটা করলেন তিনি। বুধবার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বিরাট এই কীর্তি করলেন তা হল ২৫১ ম্যাচে ও ২৪২ ইনিংসে। যা লিটল মাস্টারের থেকে অনেকটাই কম।
সার্বিক ভাবে বিরাট কোহালি হবেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। শচীন ছাড়া ১২ হাজার রান করা বাকিরা হলেন- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)।
কোহালি আজ আরো এক রেকর্ডের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৯ সেঞ্চুরি করেছিলেন শচীন। মাস্টার ব্লাস্টারের সেই কীর্তি স্পর্শ করতে ভারত অধিনায়কের প্রয়োজন একটি সেঞ্চুরির। এখন ৪০ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক। সিডনিতে রবিরারই শচীনকেই স্পর্শে করার দিকে এগিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৮৯ রানে। ফেরেন মোয়েস হেনরিকসের নেওয়া দুরন্ত ক্যাচে। এখনো পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে ৪৩ সেঞ্চুরি করেছেন কোহালি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…