লকডাউনের ফলে বন্ধ আছে সমস্ত স্কুল। লকডাউনের পর স্কুল গুলি পুনরায় চালু হলে তা অড-ইভেন নিয়মে চালু করার চিন্তাভাবনা করছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (NCERT) এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) এর বৈঠকে লকডাউন পরবর্তীতে দেশের স্কুলগুলিতে অড-ইভেন পদ্ধতি চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এই পদ্ধতিতে কোনো একদিন একটি স্কুলে ৫০ শতাংশ ছাত্রছাত্রীদের উপস্থিতি থাকবে। আগামী সপ্তাহেই NCERT এবং MHRD এর তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা যাচ্ছে।
অড-ইভেন পদ্ধতির পাশাপাশি স্কুল গুলি চালু হলে সামাজিক দূরত্ব বজায় রাখা, স্কুল গুলি স্যানিটাইজ করার বিষয়েও আলোচনা হয়। এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন খুব শীঘ্রই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ঘোষণা করা হবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীদের ভালো ইন্টারনেট সংযোগ নেই বা অনলাইন ক্লাস করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই, কাউন্সিল তাদের জন্য টেলিভিশন চ্যানেলে পড়ানোর ব্যবস্থাও করতে পারে।
আরও একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যে, এই অড-ইভেন পদ্ধতি প্রতিদিনের জন্য চালু না হয়ে প্রতি সপ্তাহের জন্য চালু হতে পারে। যদি প্রতি সপ্তাহের অড-ইভেন পদ্ধতি চালু হয় তাহলে এক সপ্তাহ ক্লাস করার পর পরের সপ্তাহে ছুটি থাকছে। সেই সপ্তাহে ছাত্রছাত্রীরা কি করবে তারও পরিকল্পনা করছে কাউন্সিল। যদিও এই বিষয়ে ফাইনাল গাইডলাইন প্রকাশ করবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…