নিউজ

বিমান পরিষেবা সচল করতে গেলে মানতে হবে দুটি শর্ত

নয়া দিল্লি : দেশ জুড়ে করোনার জেরে চলছে তৃতীয় দফার লক ডাউন। গত ৪ঠা মে জারি হয় তৃতীয় দফার লকডাউন। যার মেয়াদকাল আগামী ১৭ই মে পর্যন্ত। লক ডাউনের জেরে একমাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত গন পরিবহন ব্যবস্থা। আর এই থমকে যাওয়া পরিস্থিতি ভারতের মতো একটি দেশকে আরও সংকটে ফেলতে পারে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরি জানিয়েছেন, আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে। তবে তার জন্য রয়েছে বিশেষ শর্ত।

হরদীপ সিংহ পুরি জানিয়েছেন, যে শহর দু’টি মধ্যে বিমান চলাচল করবে সেই শহর দু’টিকে অবশ্যই গ্রিন জোনের আওতায় থাকতে হবে। তাহলেই সেই দুটি শহরের মধ্যে বিমান পরিষেবা সচল করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সব কিছুই এখনো আলোচনার স্তরে রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, করোনার সংক্রমণ যত বাড়ছে ততই অঞ্চল গুলিতে জোনের পরিবর্তন হচ্ছে। আর এরই মাঝে অন্তর্দেশীয় বিমান পরিষেবাকে সচল করা একটি চ্যালেঞ্জের বিষয়।

তৃতীয় দফার লক ডাউনের শেষ দিন অর্থাৎ ১৭ই মে এর পর বিমান পরিষেবা চালু হবে কিনা বা কিভাবে তা চালু করা হবে সে বিষয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনায় রয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে বিমান সংস্থাগুলিকে সামাজিক দূরত্ব মাথায় রেখে বিমান চালানোর পরামর্শ দিলেও বিমান সংস্থাগুলির দাবি, তাতে টিকিটের মূল্য আরও বেড়ে যেতে পারে। যদিও সবকিছুই এখনও আলোচনার পর্যায় রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026