টেক বার্তা

চাঞ্চল্যকার তথ্য দিল বিজ্ঞানীরা, মহাকাশের অন্য প্রান্ত থেকে ধেয়ে আসছে বেতার তরঙ্গ

বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ একা নাও থাকতে পারে, অন্য গ্রহে কোন জীব থাকলেও থাকতে পারে, এই কৌতুহল দীর্ঘ দিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে দেখা গেছে, তবে খুব শীঘ্রই মিলতে পারে এই প্রশ্নের উত্তর ৷মহাকাশের অন্য প্রান্ত থেকে ক্রমাগত ধেয়ে আসছে এক রেডিও সিগন্যাল যার খোঁজ পেলেন বিজ্ঞানীরা, যা প্রতি ১৬ দিন অন্তর ফিরে আসছে। ব্রহ্মাণ্ডের অন্য কোনও গ্রহে মানুষের মতোই অন্য জীবের বসবাস থাকতে পারে,যা বহুদিন ধরে জানার চেষ্টা করছে বিজ্ঞানীরা। তবে খরবে জানা গেছে  পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত বার্স্ট (রেডিও সিগন্যালের ধারা) আসছে, সম্প্রতি কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট (চাইম)-এ আওতাধীন ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রোজেক্টে কর্মরত বিজ্ঞানীরা এমনই ঘটনা লক্ষ্য করেছেন।

প্রাথমিক ধারনায় বিজ্ঞানীরা জানিয়েছেন কোনও একটি ছায়াপথের বাইরে একটি নক্ষত্র বা কোনও বস্তু তার কক্ষপথে দ্রুতগতিতে চক্কর দিচ্ছে যার কারণে এধরনের তরঙ্গ সেখান থেকে নিক্ষিপ্ত হচ্ছে। মহাকাশ ভেদ করে এফআরবি (মিলিসেকেন্ড-দৈর্ঘ্যের রেডিও-তরঙ্গ) ঢেউ ধেয়ে আসছে যা একটানা চারদিন আসছে, তারপর ১২ দিন পর দেখা দিচ্ছে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবরের মধ্যে এই নির্দিষ্ট ধারা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন : BSNL এর দারুন প্ল্যান, ১০০ টাকার কমে প্রতিদিন মিলবে ১০ GB ডেটা ব্যবহারের সুযোগ

এই এফআরবি উচ্চশক্তি-সম্পন্ন ছোট আকারের রেডিও তরঙ্গের বার্স্ট একাধিকবার পাঠানোয় উৎস সন্ধানে ব্যর্থ হচ্ছেন বিজ্ঞানীরা।কারণ নতুন জায়গার সন্ধান দিচ্ছে প্রতিটি বার্স্ট। প্রথম বার্স্টটি ‘এফআরবি ১২১১০২’- এর ঠিকানা ছিল একটি ছোট ছায়াপথ, যেখানে নক্ষত্র ও ধাতব বস্তু রয়েছে। ‘এফআরবি ১৮০৯১৬’ -এর ঠিকানা চক্রাকৃতি ছায়াপথ। এই ঘটনাটি বিজ্ঞানীদের মনে নতুন করে আশার সঞ্চার করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026