নিউজ

রাজ্যজুড়ে বাড়ছে তাপমাত্রা, আগামীকালের জন্য বড়সড় খবর দিল আবহাওয়া দফতর

রাজ্যজুড়ে ধীরে ধীরে শীতের প্রভাব কমে তাপমাত্রা বাড়ছে। শীতের ছুটির ঘন্টা যে বেজে গেছে তেমনটাই মনে করা হচ্ছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও সকালের দিক টা শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রা।

৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, আবহাওয়া থাকবে শুষ্ক। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে শীতের অনুভূতি দূরীভূত হয়ে গরমের শুরু টের পাবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। তবে জম্মু-কাশ্মীর হিমাচলে বৃষ্টি অব্যাহত। ওড়িশায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে, কুয়াশা থাকবে ওড়িষা ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলি হল – আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি।

আরও পড়ুন : আমন্ত্রণ নয় মমতাকে, দিল্লির জনতার মাঝে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল

তবে আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে তাপমাত্রা কিছুটা বাড়লেও ৪৮ ঘণ্টা পর তা পুনরায় কমার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। আগামী চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা, আগামী চার দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026