শ্রেয়া চ্যাটার্জি : উপরের লেখাটা দেখে ভাবছেন তো! এমন আবার জায়গা হয় নাকি যে যেখানে প্রাণের সন্ধান পাওয়া যায়নি, হ্যাঁ এমন জায়গা আছে। এটি হলো ইথিওপিয়ার এ ডালালের ভূতাপীয় এলাকা। আমরা এতদিন জেনে এসেছি, জল মানে সেখানে প্রাণ থাকবে, কিন্তু এক্ষেত্রে এখানে যে অংশটি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেখানে প্রচুর জল কিন্তু প্রাণ নেই।
চারিদিকে জল আর জল থাকলেও কেন প্রাণ নেই? এর উত্তরে বিজ্ঞানীরা বলেছেন, এর পুরোটাই হল লবণাক্ততা, নোনাজল অর্থাৎ স্যালাইন ওয়াটার। হাইপার এসিডিক গরম জল। এইখানে কোন প্রাণী মানিয়ে নিয়ে থাকতে পারে না। পৃথিবীতে যারা খুব চরম পরিস্থিতি ও খাপ খাইয়ে নিতে পারে যেমন বিশেষ করে কিছু অনুজীব তাদের পক্ষেও এই জায়গাটি উপযুক্ত নয়।
এই এলাকাটি একটি আগ্নেয়গিরির উপরে অবস্থিত। আগ্নেয়গিরি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা এইখানকার জলের মধ্যে মিশে যায়, যার ফলে যে শুধু লবণাক্ত নয়, বিষাক্ত গ্যাস এই অঞ্চলটিকে জীব শুন্য করে তুলেছে।
এখানকার জলের মধ্যে কোন প্রাণের সঞ্চার না হলেও জলভাগের উপরে যে স্থলভাগ রয়েছে সেখানে কিছু মাইক্রোঅরগানিজম পাওয়া যায়। অতিরিক্ত উত্তাপ এবং জলের মধ্যে প্রচুর পরিমাণে লবণাক্ততা এবং আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসের জন্য এখানে কোন রকম জীব থাকতে পারে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…