তড়িৎ ঘোষ : ভারতবর্ষের সর্বোচ্চ তিন টেলিকম সংস্থার মধ্যে দুটি হলো ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া। রিলায়েন্স জিও আসার পর থেকেই গ্রাহকসংখ্যা থাকে এই দুটি সংস্থা। স্বভাবতই লাভের অঙ্কের পরিমাণ কমতে শুরু করে। গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দেয় সুপ্রিম কোর্টের একটি রায়।
সুপ্রিম কোর্ট জানায় স্পেকট্রাম ব্যবহার চার্জ হিসেবে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR) এর ৫ শতাংশ এবং লাইসেন্স ফি এর ৮ শতাংশ হিসেবে বকেয়া রাজস্ব ভারতের টেলিকমিউনিকেশন দপ্তরকে অতি শীঘ্রই জমা দিতে হবে। এর ফলে ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া অত্যন্ত চাপের মুখে পড়ে। তার উপর কয়েকটি ত্রৈমাসিকে লাভের মুখ দেখতে পায়নি সংস্থা দুটি।
গত শনিবার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য সংস্থা দুটি আলাদা আলাদা ভাবে দুটি আর্জি সম্বলিত পত্র জমা দেয়। যদিও খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট তাদের এই লিখিত আর্জি পত্র এখনো পর্যন্ত গ্রহণ করেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…