নিউজ

বন্ধ শিয়ালদহ উড়ালপুলের একাংশ কিন্তু ভিড় কম থাকায় আগের থেকে মিলেছে স্বস্তি

কলকাতাঃ ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকার বিকল্প রাস্তা দিয়ে ওই রুটের কোন গাড়ি চলাচল করবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছিলো। ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ তাই শিয়ালদহ ফ্লাই ওভারের নীচ দিয়ে লাইন পাতার সময়ে যাতে কোন বাজে ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকা হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর। বিকল্প রাস্তায় পারকিং বন্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

সব মিলিয়ে ভিড় কম থাকার কারনেই এটি ম্যানেজ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা দক্ষিণ থেকে এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যে গাড়িগুলি আসে সেগুলি চললেও কলকাতা উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছিলো।

সেই মতো আবার রাজা বাজার ক্রসিং থেকে নারকেল ডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড, বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে ঢুকবে ওই সকল গাড়ি।

আবার পূর্বমুখী যেসব বাস মিনিবাসের টার্মিনাস পয়েন্ট বেলেঘাটা বরফকলের কাছে সেগুলিকে সাময়িক ভাবে রাজাবাজার ট্রামডিপোয় রাখা হবে।কিন্তু বিগত দুই দিন ছুটি থাকার কারণে শিয়ালদহ উড়ালপুলে লোক ভিড় ছিল তুলনামূলক কম ছিল। শুক্রবার সকাল থেকে সেতুর কাছাকাছি বিভিন্ন ব্যানারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়ে ছিল যে কোন গাড়ির বিকল্প রাস্তা কোনদিকে। মৌলালি থেকে বেলেঘাটা মেন রোড় যেতে বা আসতে কোনও নিষেধাজ্ঞা ছিলো না।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026