নিউজ

নতুন রূপে শিয়ালদহ স্টেশন, সৌন্দর্যময় স্টেশনে রয়েছে পাঁচতারা হোটেল, রেস্তোরাঁ, শপিং মলও

শিয়ালদা: নামটা আসলে শিয়ালদহ। কিন্তু চলতি কথায় দিনে দিনে তার সংক্ষিপ্তকরণ হয়ে দাঁড়িয়েছে শিয়ালদা। এই নামে কলকাতার অন্যতম জংশন স্টেশনকে সকলে চেনে। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে লকডাউন ছিল গোটা দেশ জুড়ে। ‘আনলক ফোর’ প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরেনি। কবে লোকাল ট্রেন চালু হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা গেলেও এর সদুত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। আর এই দীর্ঘ লম্বা ছুটির মধ্যে নিজেকে কার্যত নতুনভাবে সাজিয়ে নিল শিয়ালদহ বা শিয়ালদা স্টেশন।

ট্রেনে চেপে এই স্টেশনে নামলে এবার থেকে আপনার মনে হবে যে চেনা শিয়ালদা নয়, অন্য কোনও নতুন এক সৌন্দর্যের দেশে আপনি পা রেখেছেন। এই নতুন সৌন্দর্যময় শিয়ালদা স্টেশনে রয়েছে পাঁচতারা হোটেল, রেস্তোরাঁ, এমনকি শপিং মলও। চাইলে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারটা এখানেই সেরে ফেলতে পারবেন।

প্রতিদিন ৯১৯টি ট্রেন ও প্রায় ১২ লক্ষ যাত্রীর চাপে শিকেয় উঠেছিল ‘স্বচ্ছ ভারত’ মিশনে শিয়ালদহ স্টেশনের আমূল বদলের কর্মসূচি। লকডাউন সেই সুযোগ করে দিয়েছে। সুসজ্জিত ফুলের টবে ভরিয়ে দেওয়া হয়েছে গোটা স্টেশন। চোখ ধাঁধিয়ে দেবে দেওয়ালে আঁকা নানা শিল্পকর্ম ও মুর‌্যাল। শপিংমল তৈরি হচ্ছে দক্ষিণ শাখার প্ল্যাটফর্মের কাছে। আর পাশেই একটি নামী সংস্থার রেস্তোরাঁ।

জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে একই জায়গায় সব টিকিট কাউন্টার নিয়ে আসার চেষ্টা চলছে। প্ল্যাটফর্ম নম্বরও পাল্টে গিয়েছে। দক্ষিণ শাখায় প্ল্যাটফর্মের নম্বর ছিল ১০এ থেকে ১৪এ। সেটি হচ্ছে ১৫ থেকে ২১। উত্তর শাখায় ১এ থেকে ৯ডি প্ল্যাটফর্ম এবার হচ্ছে ১ থেকে ১৪। সুতরাং, সব মিলিয়ে নতুন রূপে সুসজ্জিত আপনার-আমার শিয়ালদা স্টেশন কার্যত আমাদেরকে স্বাগত জানানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, তা বলাই যায়। এখন শুধু অপেক্ষা লোকাল ট্রেন চালু হওয়ার। অপেক্ষা এই নতুন শিয়ালদা স্টেশনে আমজনতার পা রাখার। পুজোর আগে সেই অপেক্ষার অবসান কি হবে? যদিও এর উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026