টেক বার্তা

আবর্জনা দিয়ে বাইক বানিয়ে চমকে দিল দশম শ্রেণীর এক পড়ুয়া, ১ লিটারে চলবে ৮০ কিমি

মাত্র ১ লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার চলবে বাইক! শুনে অবাক হচ্ছেন তো। এমনই একটি বাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দশম শ্রেণীতে পড়া ছত্রিশগড়ের গৌরব। বাইকটি বিভিন্ন পুরনো গাড়ি ও বাইকের পার্টস নিয়ে তৈরি করা হয়েছে। এক কথায় দেশীয় ভাষায় বলতে গেলে “জুগার”। জুগার এর ফল যে এত অভিনব হবে তা কেউই আশা করতে পারে না।

ছত্রিশগড়ের দশম শ্রেণীর ছাত্র গৌরব বরাবরই নতুন ধরনের কিছু করার জন্য আগ্রহী। সেই জন্যই শুধুমাত্র পুরনো যন্ত্রপাতি ও বাইকের পার্টস নিয়ে তৈরি করে ফেলেছেন একটি আস্ত সচল বাইক। আবার আরও অবাক করে দেওয়ার ঘটনা এই বাইক ১ লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার পথ যেতে পারবে। দেশের নামজাদা কোম্পানির বাইক ও এতো মাইলেজ দিতে পারবে না। পুরনো যন্ত্রপাতি দিয়ে তৈরি এই বাইকের পারফরম্যান্স সত্যিই অবাক করার মতো।

বাইকের সামনে চাকা হিসাবে সাইকেলের চাকা ব্যবহার করা হয়েছে। গিয়ার ট্রান্সমিশন সিস্টেম, ইঞ্জিন সবই পুরনো বাইক থেকে নেওয়া হয়েছে। পেছনের চাকা হিসাবে বাইকের চাকা ব্যবহার করা হয়েছে। বাইকে রিয়ার লুকিং গ্লাস ও অত্যাধুনিক হেডলাইটও আছে।

গৌরবের এরকম অভিনব জিনিস তৈরির শখ অনেকদিনের। এর আগেও প্রায় তিন বছর আগে গৌরব পুরনো যন্ত্রপাতি দিয়ে একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছিল। কিন্তু বাইকের গতি অত্যন্ত কম হওয়ায় পরে বাইকটিকে পেট্রোল বাইকে পরিণত করেছিল। এত কম বয়সে এমন অভিনব চিন্তাভাবনা সত্যিই প্রশংসাযোগ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026