বিশাখাপত্তনম এ দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে পর্যদুস্ত করলো ভারত। এর পাশাপাশি তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো ভারত। চেন্নাইতে প্রথম ম্যাচ হারার পর আজকের ম্যাচ ডু-অর-ডাই হয়ে গিয়েছিল ভারতের কাছে। আজকে হারলেই সিরিজ দখল করে নিতো ওয়েস্ট ইন্ডিজ তাই ভারত মরিয়া ছিল এই ম্যাচ জিততে।
শুরুতেই ভারতীয় দুই ওপেনার রোহিত ও রাহুল প্ল্যাটফর্ম সেট করে দেন ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে। এরপর শ্রেয়স আইয়ার ও রিষভ পন্থের অনবদ্য ব্যাটিং ভারতকে পৌঁছে দেন ৩৮৭ রানের বিশাল লক্ষ্যে। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ ভালো শুরু করেছিলেন।
দ্বিতীয় ম্যাচে দলে আসা শার্দুল ঠাকুর ভারতকে প্রথম উইকেটটি এনে দেন এভিন লুইস কে ফিরিয়ে দিয়ে। শ্রেয়স আইয়ার অসাধারণ ক্ষিপ্রতায় সিমরন হেটমায়ারকে রান আউট করেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদব এদিন তার একদিনের ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক টি করেন। মহম্মদ শামি কিমো পল কে আউট করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…