নিউজ

CAB বিরোধী বিক্ষোভকারীদের উপর বোমা নিক্ষেপ রায়গঞ্জে, আহত ৭

সংশোধিত নাগরিকত্ব আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন চলছে। বিক্ষোভকারীদের টার্গেট মূলত সরকারি সম্পত্তি। নাগরিকত্ব বিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা গত শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে। হাওড়া, মুর্শিদাবাদে একাধিক সরকারি বাস, ট্রেন, রেল লাইন বিক্ষোভকারীদের হাতে তছনছ হয়ে গেছে।

এই অবস্থায় আজ আবার নতুন করে অশান্তি ছড়ালো রায়গঞ্জে। জানা যাচ্ছে, বুধবার বিকেলে একদল বিক্ষোভকারী রায়গঞ্জ শহরে নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরোধিতা করে বিক্ষোভ করছিল। বিক্ষোভ প্রদর্শন শেষে তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। জানা যাচ্ছে বিক্ষোভকারীদের উপর একটি বোমা ফেলা হয় এবং গুলিও চালানো হয়। ঘটনায় একজন গুরুতর জখম ও ছয়জন আহত হয়েছেন এই ঘটনায়।

আরও পড়ুন : সবকা সাথ, সবকা বিকাশ করছেন না, সবকা সাথ, সবকা সর্বনাশ করছেন অমিত শাহ, দাবি মুখ্যমন্ত্রীর

কিছু সময় পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন। বিক্ষোভকারীদের দাবি, তারা যখন বিক্ষোভ প্রদর্শন করে ফিরছিলেন তখন বিজেপির গুন্ডারা তাদের উপর বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে গত কদিনের তুলনায় আজ অনেকটাই শান্ত CAB বিরোধী আন্দোলন। গত দুদিনের মতো আজও পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আবেদন করেছে। রেলের উপর বিক্ষোভকারীদের আক্রোশের জন্য আজও স্বাভাবিক হয়নি বহু শাখায় ট্রেন চলাচল। কিছু শাখায় দূরপাল্লার ট্রেনগুলি চললেও অধিকাংশ শাখাতেই এখনো স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026