নিজস্ব প্রতিনিধি: সিএএ, এনআরসি নিয়ে সম্প্রতি রাজ্যের যে অবস্থা, তাতে উদ্বিঘ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদহ যেতে চান তিনি। বুধবার মুখ্য সচিব, ডিজির সঙ্গে বৈঠকে বসে এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছেন। এদিন রাজভবনে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, মানুষের মাঝে গিয়ে তাঁদের বোঝাতে চান নাগরিকত্ব সংশোধনী আইনের তাৎপর্য। কী বলা হয়েছে এই আইনে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যাঁরা ভারতের নাগরিক, তাঁদের কোনও ভয় নেই।
রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহা। বৈঠক শেষে রাজ্যপাল বলেন, মুর্শিদাবাদ, মালদহের ঘটনায় ব্যথিত তিনি। প্রশাসনের অনুমতি নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যেতে চান। এর আগেও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চেয়ে জেলা সফরে গিয়েছেন রাজ্যপাল। যদিও সে সময় রাজ্যপালের খুব ভাল অভিজ্ঞতা হয়নি।
বিভিন্ন কারণে প্রশাসনের কর্তারা সে বৈঠকে থাকতে পারেননি। এ নিয়ে এখনও সুযোগ পেলেই ঊষ্মা প্রকাশ করতে শোনা যায় রাজ্যপালকে। এরইমধ্যে আবার এই জেলা সফরের ইচ্ছা প্রকাশ। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের এই ইচ্ছা প্রসঙ্গে ডিজি, মুখ্য সচিবরা জানিয়েছেন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে তারপর তিনি যেন জেলায় যান।
অন্যদিকে এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। নাম না করে জগদীপ ধনকড় বলেন, সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সংবিধান মেনে চলবেন এমনটাই কাম্য। তাঁর কথায়, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই আইন কখনওই ভারতীয় নাগরিকদের স্বার্থে আঘাত হানবে না। হিংসা থামাতে সকলে হাতে হাতে রেখে এগিয়ে আসুক, এদিন সে বার্তাই দেন রাজ্যপাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…