নিউজ

করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মৃত্যু রাজধানী শহরে

শুক্রবার ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে দ্বিতীয় মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন আগে দিল্লিতে ৬৯ বছর বয়সী এক মহিলার দেহে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষায় ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। শুক্রবার তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক এবং দিল্লির সরকারি আধিকারিকরা। এই মারণ ভাইরাসের আক্রমণে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের কালবার্গিতে, সেখানেও এক প্রবীণ নাগরিকের মৃত্যু ঘটেছিল।

সৌদি আরব থেকে ফিরে আসার পর মঙ্গলবার ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুও করোনা ভাইরাসের সংক্রমণে হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে করোনা ভাইরাসের কারণেই মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত ছিলেন না কর্ণাটকের স্বাস্থ্য আধিকারিক। পরে পুনের এনআইভি ল্যাব থেকে রিপোর্ট পেয়ে নিশ্চিত হয় স্বাস্থ্য দপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি লোকটি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ এবং হাঁপানিতেও ভুগছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন : ইস্কনে করোনা আতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মন্দিরে

বেশ কয়েকটি সরকারী তথ্য উল্লেখ করেছে যে, বয়স্কদের মধ্যে এই রোগটি আরও মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ৮১ তে এসে ঠেকেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026