সম্প্রতি এক পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়। করোনাভাইরাস যে আসতে চলেছে তা আগে থেকেই জানত একজন। কারন সে সাত বছর আগেই টুইট করেছিল করোনা আসছে। যে ওই টুইটটি করেছিলেন তার নাম মার্কো, ওই টুইটার ইউজার ২০১৩ সালের ৩ জুন একটি টুইট করে লেখেন “করোনা ভাইরাস…ইটস কামিং”।দ্রুত ছড়িয়ে পড়া ওই পোস্টটিতে লাইক ছুয়েছে প্রায় এক লাখ ১১ হাজার । রিটুইট হয়েছে প্রায় ৬১ হাজার বার।
হঠাৎ করে সাত বছর আগের সেই টুইট টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর, প্রচুর পরিমাণে শেয়ার হয়,হয় রিটুইট।রহস্যজনক এই পোস্টটিকে ঘিরে অনেকেই ভাবছেন তিনি কি এখনকার করোনাভাইরাসের কথাই লিখেছিলেন, নাকি অন্যকিছু সম্পর্কে বলেছিলেন। তিনি এত আগে করোনাভাইরাসের কথা জানলই বা কি করে,কেন এমন লিখেছিলেন। সাথে সাথে সেই টুইট ঘিরে উঠে আসে মানুষের নানারকম প্রশ্ন। কেউ জানতে চায় মানুষ কি আর বাঁচবে না, মানুষ কি মরতে চলেছে?
আরও পড়ুন : করোনা মোকাবিলায় সার্ক রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে কাজের আবেদন প্রধানমন্ত্রীর
আবার কারোর জিজ্ঞাস্য এমনটা কি টুইটার হ্যাক করে তারিখ পরিবর্তন করে করা হয়েছে? তবে মার্কোর নামে ওই ব্যাক্তির অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার হয় না। মার্কোর অ্যাকাউন্টে শেষ পোস্ট হয়েছিল ২০১৬ সালের ১১ ডিসেম্বর। তাই ওই অ্যাকাউন্টের মালিকের তরফে কোনো উত্তর পাওয়া যায় নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…