নিউজ

লকডাউনে জইশের তরফে বড়সড় হামলার ছক কাশ্মীরে, বাড়ানো হয়েছে নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: ফের পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ একাধিক আত্মঘাতী হামলার ছক কষছে কেন্দ্রশাসিত কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এই বিষয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছে গোয়েন্দারা। জানা গেছে, আগামী ১১ই মে এই হামলার পরিকল্পনা করেছিলো জইশ-ই-মহম্মদ। এই বিষয়ে শনিবার কাউন্টার-টেররের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “এই জঙ্গি সংগঠন, ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর ঘাঁটিগুলোকে নিশানা করে আত্মঘাতী হামলার ছক সাজিয়েছে। শুধুমাত্র এপ্রিলেই ২৮ জন জঙ্গিকে শেষ করেছে জম্মু-কাশ্মীরের এক কাউন্টার-টেরর টিম। এর ফলেই একাধিক আত্মঘাতী পরিকল্পনা করছে জইশ।”

তবে এই ব্যাপারে ইসলামাবাদ জানায় যে, ভারতীয় বাহিনীর গুলিতে ২৯ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও সামনে থেকে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছে পাকিস্তান তবে পেছন থেকে ঠিকই জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। এছাড়া জইশের এই চক্রান্তের পেছনে পাক গুপ্তচর আইএসআই ও রয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ১১ তারিখের হামলা সফল করার জন্য ইতিমধ্যেই পাকিস্তান সেনার সাহায্য নিয়ে প্রায় ২৫-৩০ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে। শুধু তাই নয়, আরও জঙ্গি প্রবেশ করানোর ছক কষছে তারা। শনিবার সন্ধ্যায় হান্দওয়াড়ার একাধিক বাড়িতে বেশ বড়ো সংখ্যায় জঙ্গিদের সন্ধান পাওয়া গেছে। আপাতত নিরাপত্তা বাহিনীর নজরে থাকায় পালানোর সমস্ত পথ বন্ধ তাদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026