স্টাফ রিপোর্টার: আগামী কয়েকদিনে ধেয়ে আসছে প্রবল ঝড়, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত শিলা বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, শুধু বৃষ্টি নয়, তীব্র হাওয়াও বইবে। এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে।
দেশের বিভিন্ন স্থানে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম বিভাগ৷ ইতিমধ্যেই উত্তর ভারতের বেশ কিছু স্থানে কালো মেঘের আবরণে ছেয়ে গেছে আকাশ। উত্তর পশ্চিম ভারতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
স্থলভাগে নিম্নচাপ অক্ষরেখার কারণে আরবসাগরে তৈরি হওয়া প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিম্নচাপ বলয় তৈরি করছে রাজস্থানের ওপর। সমুদ্রের উপর অবস্থিত ঘূ্র্নিঝড় আমফানের শক্তিবৃদ্ধিতে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব পশ্চিমবঙ্গের ওপর।
উত্তর পশ্চিম ভারতের যে সব রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সেগুলি হল – দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড- রাজস্থান প্রভৃতি জায়গায়।
আগামী দুদিনে আন্দামান সাগরে বৃষ্টিপাতের সম্ভবনা আছে, বাংলার আবহাওয়াও ভালো থাকবে না নিম্নচাপ অক্ষরেখা দুটি ক্রমশ সরে যাওয়ায় ঘূর্ণাবর্তগুলি জলীয় বাষ্প ও হাওয়া নিয়ে ঢুকবে স্থলভাগে যার কারণে প্রবল ঝড় বৃষ্টি ও হাওয়া বইবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…