নিউজ

করোনা সংক্রমণে মুখ্যমন্ত্রীর ৭ দাওয়াই, দেখুন একনজরে

গতকাল নরেন্দ্র মোদী করোনা ভাইরাস থেকে মোকাবিলার জন্য সাতটি গুরুত্বপূর্ণ দাওয়াই দিয়েছেন। আজ করোনা সংক্রমণ এড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলরত্ন’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমজনতার উদ্দেশ্যে করোনা নিয়ে বেশ কিছু কথা বলেছেন।

বর্তমানে করোনা থেকে বাঁচতে সব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের সিনেমা হল, স্কুল সব বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবুও আজ এই খেলরত্ন অনুষ্ঠান বাতিল করার কোনও উপায় ছিল না বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই তা জানান।

আরও পড়ুন : জ্বর হলে ১৪ দিনের ছুটি, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী করোনা রুখতে যে যে দাওয়াই গুলি দিয়েছেন, সেগুলি হল –

১) মুখ ঢেকে হাঁচি ও কাশি দেবেন।

২) হাত মেলানোর পরিবর্তে হাত জোর করে নমস্কার করুন।

৩) মুখের সামনে কথা না বলে অন্তত ৫ মিটার দূর থেকে কথা বলুন।

৪) ১৪-২৭ দিন বিশ্রাম নিন।

৫) কাঁচা খাবার খাবেন না।

৬) নখ পরিষ্কার রাখুন। ২০ সেকেন্ড অন্তত সাবান দিন। হাতের মাঝখানে ভালো করে সাবান দিতে বলেছেন তিনি।

৭) আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না।

তবে মুখ্যমন্ত্রী নিজেও একটু চিন্তিত আছেন। কারণ এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি বলে। তিনি আরো বলেছেন যে কোনোরকম সন্দেহ হলে বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে পরীক্ষা করতে। সাবধানে থাকতে বলেছেন এবং কোনো রকম অসুস্থতা বোধ করলেই বাড়িতে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে অনেকদিন বাঁচতে হবে তাই সুস্থভাবে জীবন কাটানোই ভালো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026