শ্রেয়া চ্যাটার্জি : ছোট থেকে বড় ম্যাগি খেতে আমরা কে না ভালোবাসি? বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যেবেলার জলখাবার সব সময় এটি হট ফেভারিট। শীতকালে গাজর কড়াইশুঁটি দিয়ে কিংবা ডিম ফাটিয়ে, যেকোনো ভাবে ম্যাগি আমাদের প্রত্যেকেরই প্রিয় খাবার। অনেকে তো সকাল বেলা তাড়াতাড়িতে দুই মিনিটে ম্যাগি বানিয়ে নিয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়েন। খেতেও মন্দ লাগেনা। বানানোর সহজ আর খেতেও বেশ ভালো। ভারতে সাধারণত দুটো ফ্লেভারের ম্যাগি পাওয়া যায় চিকেন আর ভেজ। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ছবিকে ঘিরে মানুষের মনে সন্দেহ দানা বেঁধেছে। এবারে কি বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে?
আরও পড়ুন : চীনের সমুদ্রের পাড় ভরে গেছে ফেস মাস্ক এ, দূষিত হচ্ছে পরিবেশ
কিছুদিন আগেও ম্যাগির মধ্যে বেশি পরিমাণে সীসা দেওয়া হচ্ছে, এই জন্য ম্যাগির কথা খবরের শিরোনামে উঠে এসেছিল। অবশ্য যারা এটি খেতে ভালোবাসেন তখনও তারা এটিকে খুব একটা পাত্তা দেননি। ম্যাগি তৈরি করেন নেসলে কোম্পানি। তারা জানিয়েছে যেকোনো রকম বিফ ফ্লেভারড ম্যাগি ভারতে পাওয়া যাবে না । এমন ম্যাগি শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে পাওয়া যায়। তারা জানিয়েছে, যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেটি কখনোই ভারতের নয়। ভারতে একমাত্র আমিষ ম্যাগির ফ্লেভার রয়েছে সেটি হল চিকেন ফ্লেভার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…