নিউজ

জ্বর হলে ১৪ দিনের ছুটি, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গেও আতঙ্ক ছড়িয়েছে এই মারণ ভাইরাসের। তবে তৈরি রয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দ্রুততার সঙ্গে পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের ব্যাখ্যা ও তা ছড়িয়ে পড়া আটকাতে কী করা উচিত, সে বিষয়ে দাওয়াই দেন শুক্রবার।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে করোনা ভাইরাস নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। জ্বর হলে ১৪ ছুটি নিন। প্রশাসন সাহায্য করবে, কোন অসুবিধা হবে না।’

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে করোনা আতঙ্কের জের, হাসপাতালে ভর্তি জাপান ফেরত যুবক

এরপরই করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষ কিছু উপায় বাতলান তিনি। করোনার সংক্রমণ আটকানোর পদ্ধতির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কারো সঙ্গে হাত মেলাবেন না। প্রয়োজনে ৫ মিটার দূর থেকে কথা বলুন।’ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘হাঁচি ও কাশি এলে কনুই দিয়ে মুখ ঢাকুন।’ কনুই দিয়ে মুখ ঢাকার পদ্ধতিও দেখিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, করোনা ভাইরাসে আতঙ্কের কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘করোনায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার মাত্র ২ শতাংশ।’ তবে সংক্রমণ ঠেকাতে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026