আন্তর্জাতিক

চীনের সমুদ্রের পাড় ভরে গেছে ফেস মাস্ক এ, দূষিত হচ্ছে পরিবেশ

শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কগ্রস্ত। ঠিক সেই মুহূর্তেই এই করোনাভাইরাস সংক্রান্ত আরেকটি দূষণ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে। চীনের সমুদ্রের পাড় ভরে গেছে একবার ব্যবহার করা ফেস মাস্ক এ। করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়া থেকে বাঁচতে চীনের মানুষজন কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন। তারা হয়তো ভাবছেন যে বাড়ি থেকে না বেরুলেই তারা এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচবেন। যারা বেরোচ্ছেন তারা মুখে মাস্ক পরে আছেন। আর এই মাস্ক গুলোতে ছেয়ে গেছে গোটা হংকংয়ের সমুদ্রের পাড়। শুধু যে প্লাস্টিক দূষণ হচ্ছে তা নয়, সমুদ্রের প্রাণী গুলো রীতিমতো পরিবেশের সঙ্গে বাঁচার জন্য প্রতিদিন লড়াই করে চলেছে। তারপরে আবার যোগ দিয়েছে এই ফেসমাস্ক গুলোর দূষণ।

করোনা থেকে বাঁচার জন্য ব্যবহৃত ফেস মাস্ক এইভাবে যে পরিবেশের দূষণ করবে তা মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি। অনেকেই এই মাস্ক ব্যবহার করছেন যেগুলো একবারই ব্যবহার করা যায় তারা সেগুলি ব্যবহার করছেন এবং সাথে সাথে ফেলেও দিচ্ছেন। একদিনে প্রায় ৭.৪ মিলিয়ন মাস্ক পাওয়া গেছে। এই ধরনের ইউস এন্ড থ্রো মাস্ক গুলি পরিবেশ বান্ধব নয়।

আরও পড়ুন : গ্রাম থেকে বিদেশে পাড়ি, বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৮০ বছরের বৃদ্ধের আঁকা ছবি

মানুষ হয়তো ভাবছে মানুষ নিজেকে রক্ষা করছেন করোনাভাইরাস হওয়া থেকে। কিন্তু অন্যদিকে পরিবেশের ক্রমাগত ক্ষতি করে যাচ্ছে আমরা সকলে মিলে। এই মাস্ক হয়তো আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করবে। কিন্তু এই ইউস এন্ড থ্রো মাস্ক গুলির জন্য সামুদ্রিক জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। একে সমুদ্রের পাড় ভরে গেছে বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিসে। তার উপর এই মাস্ক। একে বারে গোদের উপর বিষ ফোঁড়া।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026