সোশ্যাল মিডিয়া আসলো কোয়েল মল্লিকের সন্তানের ছবি, দেখুন
কৌশিক পোল্ল্যে: কোল আলো করে কোয়েল মল্লিকের ঘরে এল এক ফুটফুটে পুত্রসন্তান। আজ ভোর ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ করেন কোয়েল। নতুন অতিথির আগমনে আনন্দে উচ্ছসিত দুই পরিবার। নবাগতর দাদু রঞ্জিত মল্লিক খুশিমনে সংবাদমাধ্যমকে জানান, “লকডাউনে এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে উভয়েই সুস্থ রয়েছেন।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিজের বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন কোয়েল, সঙ্গে এও জানান গরমের মরশুমেই নতুন অতিথির আগমন ঘটবে। ঠিক তেমনটাই ঘটল। উল্লেখ্য সাত বছর আগে ২০১৩ সালে টলিউডের বিখ্যাত প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। এটিই দম্পতির প্রথম সন্তান।
এরপর মাঝে ইন্ডাস্ট্রি থেকে খানিক বিরতি নিয়ে অভিনেত্রী ফিরে আসেন একগুচ্ছ হিট সিনেমা নিয়ে। উপরন্তু সুখবর দিয়ে ভক্তদের মন ভালো করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোয়েলের সন্তানের ওজন হয়েছে ৩.১কেজি। নতুন অতিথিকে একঝলক দেখার অপেক্ষায় আকুল তার ভক্তরা। সন্তান জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথমবার ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক।
Fashion history was rewritten as Kate Moss made a dazzling return to the Gucci runway…
Fans eager to see Harry Styles perform in Manchester faced disappointment this week after Ticketmaster…
Jackie Kennedy’s life was marked by glamour, tragedy, and enduring legacy. Among her most iconic…
The new Netflix documentary Reality Check: Inside America’s Next Top Model is sparking intense conversations…
Taylor Swift has done it again. Her single “Opalite” from The Life of a Showgirl…
The Brit Awards 2026 are set to make history tonight as the ceremony heads to…