ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে নিজের পরিবারের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে মহেন্দ্র সিং ধোনি তার পরিবারের জন্য নিজের সবকিছু বলিদান দিতে পারেন। পরিবারকে খুশি রাখতে সব কিছু করতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চলুন আজ জেনে নেওয়া যাক মহেন্দ্র সিং ধোনির পরিবারে কে কে রয়েছেন-
মহেন্দ্র সিং ধোনি তার পুরো পরিবারকে নিয়ে রাঁচির বিলাসবহুল ফার্ম হাউসে বসবাস করেন। যেখানে তার বাবা-মা, স্ত্রী এবং কন্যা একত্রে হাসিখুশিতে রয়েছে। মহেন্দ্র সিং ধোনি তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কার মৃত্যুর পর ২০১০ সালে সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে মহেন্দ্র সিং ধোনির একটি কন্যা সন্তান রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যা (জিভা) সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। বর্তমানে ক্রিকেট জগতে সুখী দম্পতি জুটির মধ্যে এই জুটি সেরার সেরা তকমা পেয়েছে।
মহেন্দ্র সিং ধোনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। ভারতীয় প্রাক্তন অধিনায়কের পিতার নাম পান সিং ধোনি এবং মাতার নাম দেবকী ধোনি। পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের একটি বড় দিদিও রয়েছে। জানলে অবাক হবেন, মহেন্দ্র সিং ধোনির দিদি জয়ন্তী সিং সৌন্দর্যে কোন বলিউড অভিনেত্রীর চেয়ে কম নন। গৌতম গুপ্তার সাথে প্রায় এক দশক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জয়ন্তি।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক। তবে ধারাবাহিকভাবে ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করছেন তিনি। ইতিমধ্যে আসন্ন ২০২৩ আইপিএল উপলক্ষে অনুশীলন শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছর আইপিএল শেষে ক্রিকেটকে পুরোপুরিভাবে বিদায় জানাবেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…