নিউজ

Medhashree Scheme: মাসে মাসে পড়ুয়াদের ৮০০ টাকা বৃত্তি দেবে মমতার সরকার, কারা পাবে? কি কি নিয়ম রয়েছে?

এর আগেও রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু ভালো ভালো প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে এই তালিকায় যুক্ত হল আরো একটি নাম। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মেধাশ্রী প্রকল্প। রাজ্যের অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্যই এই প্রকল্প নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে এই প্রকল্পের বিষয়ে তিনি বলেছেন, “কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। সেই দায়িত্ব রাজ্য নেবে।”

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “যারা ওবিসিদের টাকা বন্ধ করেছে তারা পাপ করতে পারে। কিন্তু আমি পারিনা। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির ৮০০ টাকা আমরা দেব।” এরপরই ভোট প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় সুবাসিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বৃত্তি যখন বন্ধ করে দিয়েছো, ভোটের সময় বলতে এসো না ওবিসি ভোট দাও।” পঞ্চায়েত ভোটের আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

মেধাশ্রী প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকার মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের আর্থিক সুবিধা দিতে চলেছে। রাজ্য প্রতিবছর তাদের ৮০০ টাকা করে বৃত্তি দেবে। প্রতিবছর আনুমানিক প্রায় ২ লক্ষ ৬৩ হাজার প্রাক প্রাথমিক পড়ুয়া এই প্রকল্পের অধীনে ৮০০ টাকা করে বৃত্তি পাবেন। এর আগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারের এই বৃত্তি পেতো। সেটি বন্ধ হবার পরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের উচ্চ শিক্ষার জন্য কন্যাশ্রী, ১১ লক্ষ তপশিলি জাতি ভুক্ত পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে এসেছেন তিনি। এছাড়াও রাজ্যের যে সকল অভাবী মেধাবী পড়ুয়াদের পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাবেন তারা এই প্রকল্পের আওতায় ১০০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন। প্রান্তিক এলাকার পিছিয়ে পড়া পড়ুয়াদের পরিবারের কাছে এই টাকার মূল্য অনেকটাই বেশি। এর সাথেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের তালিকায় যুক্ত হলো আরো একটি নাম, মেধাশ্রী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026