নিউজ

Weather Update: লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা প্রবল, শীতের মধ্যেই কোথায় কোথায় আসবে ঝেঁপে বৃষ্টি?

সকালের দিকে হালকা কুয়াশা আর বেলা বাড়লেই আবার পরিষ্কার আকাশ। কলকাতায় বর্তমানে এই আবহাওয়া বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। দিনের বেলায় শীতের শিরশিরানী উধাও হয়ে গিয়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রীর কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদার আপডেট অনুযায়ী আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রী উপরে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরের দিকে থাকবে। আগামী দু’দিন একইভাবে বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা। তবে তারপর দু তিন দিন একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।

তবে সামনের সপ্তাহে আরো একবার তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বেশি হেরফের না হলেও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদার রিপোর্ট থেকে জানা যাচ্ছে উত্তরবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গে শীত উধাও হবে এবং বাড়বে তাপমাত্রার পারদ। শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরবঙ্গে। এদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকলে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা যাবে। দেশের আবহাওয়ার মেজাজ এখন কিছুটা হলেও বদলাতে শুরু করেছে, কারণ শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা এবং তুষারপাতের পর এবার বৃষ্টির সতর্কতা।

দিল্লি এনসিআর থেকে শুরু করে উত্তর প্রদেশ বিহার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। পাঞ্জাব হরিয়ানা থেকে মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ পর্যন্ত হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওয়েদার আপডেট অনুযায়ী এই রাজ্যগুলিতে আরো বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি শিলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। শীতের মৌসুমে বৃষ্টির কারণে শীতের দুর্ভোগ কিছুটা হলেও বাড়তে পারে। তবে বর্ষাকাল শেষ হলেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৌসম ভবনের মতে, আগামী দু তিন দিন পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে। এর পাশাপাশি ২৭ জানুয়ারি রাত থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত কে প্রভাবিত করতে পারে। পশ্চিম উত্তর প্রদেশ, জম্মু হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কারণে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ২৮ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় ২৮ এবং ২৯ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026