Categories: নিউজ

পরাজয় ধোনির সিএসকে, ক্যাপ্টেনসিতে ধোনিকে কত নম্বর দিলেন সহবাগ, জানুন

আইপিএল এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে 16 রানে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। ম্যাচ পরবর্তী আলোচনায় এই ম্যাচে হারের জন্য ধোনির দেরিতে ব্যাটিং করতে আসাকে দায়ী করেন করেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে স্যাম কুরান আউট হবার পর ব্যাটিং করতে আসেন কেদার যাদব। ওই সময় রানের গতি মন্থর হয়ে যায়। সহবাগের মতে ওই সময় ধোনির নিজের ব্যাটিং করতে আসা উচিৎ ছিলো।

তিনি বলেন যদি কেদার যাদবের জায়গায় নেমে ধোনি যদি প্রথমে সেট হতেন এবং শেষে আক্রমণ করা শুরু করতেন তাহলে হয়ত চেন্নাই ম্যাচটা জিতে যেত। প্রসঙ্গত উল্লেখ্য,14 নাম্বার ওভারে ব্যাট করতে আসেন ধোনি। তখন প্রায় 16 রান দরকার ছিলো প্রতি ওভারে ম্যাচ জেতার জন্য। ওই পরিস্থিতিতে নেমে তিনি অনেকগুলি বল নেন সেট হবার জন্য। ফলে প্রয়োজনীয় রান রেট অনেক বেড়ে যায় এবং আর চেষ্টা করেও ম্যাচ বাঁচাতে পারেননি ধোনি এবং ডুপ্লেসি। ম্যাচের একদম শেষ ওভারে গিয়ে তিনটি ছয় মারেন ধোনি, কিন্তু ততক্ষণে ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিলো।

সহবাগ ডুপ্লেসির তুলনা টেনে বোঝান যে ডুপ্লেসিও প্রথমে খুব মন্থর গতিতে খেলছিলেন কিন্তু সেট হবার পর আক্রমণাত্মক হয়ে ওঠেন। 7 টি বড় ছয়ের সহযোগে 72 রান করেন 32 বলে। ধোনির এরকমই করা উচিত ছিলো বলেই মত প্রাক্তন এই ভারতীয় ওপেনারের। এদিন বোলিং পরিবর্তনেও ধোনির অনেকগুলি ভুল হয়েছে বলে তাঁর মত। সাত নাম্বার ওভারের পর স্পিনাররা বোলিং করতে এলে তাদের উপর আক্রমণ শুরু করেন সঞ্জু স্যামসং।

মার খেলেন জাদেজা এবং পীযুষ চাওলাকে দিয়েই বোলিং করাতে থাকেন ধোনি। বারো নম্বর ওভারে লুঙ্গি এনগিডি বল করতে এসে আউট করেন স্যামসং কে। বীরুর মতে আরও আগে এনগিডি কে আনা উচিৎ ছিলো ধোনির। তাহলে স্যামসং কে আটকানো যেত বলে তার মত। তাই যদি নাম্বার দিতে হয় তাহলে ধোনিকে ওই দিনের ক্যাপ্টেন্সির জন্য দশের মধ্য চার দেবেন বলে জানান সহবাগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026