কলকাতা: করোনার প্রকোপ শীতকালে যাতে বৃদ্ধি বেশি না পায়, তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে শীতকালে করোনার তেজস্ক্রিয়তা বেশি বৃদ্ধি পাবে। আর সেই কারণেই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য পাঁচ লক্ষ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনতে চলেছে।
সরকারের তরফ থেকে এই কিট কেনার জন্য দরপত্র ডেকেছে স্বাস্থ্য দফতর। শীত পড়ার আগে স্বাস্থ্য দফতরের এ হেন তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করোনা কালে এত সংখ্যক কিট অর্ডার রেকর্ড বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ডাকা হয়েছে অনলাইন টেন্ডার বৈঠক। এত সংখ্যক টেস্ট কিট কেনার যুক্তি হিসাবে অধিকারিকরা বলছেন, শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তার জন্য এখন থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩ মাসে করোনা পরীক্ষা লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…