সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে চুড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুরো সিরিজে মাত্র একবারই পঞ্চাশ রানের গন্ডি পেরোতে পেরেছেন। পুরো সিরিজে ১২ ইনিংসে রান করেছেন মাত্র ২১৮। দুই টেস্টে তার রান মাত্র ৩৮। তাঁর ব্যাট চুপ থাকার ফলে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। দ্বিতীয় টেস্টের পর সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারাতেও দেখা গেছে তাকে।
কিন্তু অধিনায়ক বিরাট কোহলির এই অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ। তাঁর মতে সব খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে, বিরাটের জীবনে এটা তেমনই একটা খারাপ সময়। খুব শীঘ্রই এটা কেটে যাবে বলে বিশ্বাস তার। সেহবাগ বলেছেন, ‘আমার বিশ্বাস বিরাট নিজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। খারাপ সময় সকল খেলোয়াড়ের জীবনেই আসে। এ নিয়ে চিন্তা করার কিছু নেই।’
আরও পড়ুন : ‘আগে দেশ,’ রঞ্জির ফাইনালে জাদেজাকে খেলতে মানা করলো সৌরভ
শেষ ২০ ইনিংসে কোহলির কোনো আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। এই সময়ে তার সর্বোচ্চ রান ৮৯, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই নিয়ে সেহবাগ বলেছেন, ‘প্রতিটা খেলোয়াড় এইরকম একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। সচিন, লারা, স্মিথ সকলেই এই সময়ের মধ্য দিয়ে গিয়েছে।
কিন্তু এই সময়টা কেটে যাবে, এই সময়ে নিজের স্বাভাবিক খেলা ভুললে চলবে না। আমি নিশ্চিত বিরাট নিজেই এই খারাপ সময় থেকে বেরোনোর পথ খুঁজে নেবে।’ ভারতের পরের সিরিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজে ক্যাপ্টেন কোহলি রানে ফেরে কিনা সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…