অফবিট

প্লাস্টিক দূষণ রুখতে এখন সাহায্য করবে শুয়োপোকা, জেনে নিন কিভাবে ?

শ্রেয়া চ্যাটার্জি : বর্তমানে পৃথিবীর একটা প্রধান সমস্যা হল প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের জিনিস পত্রের পৃথিবী একেবারে ছেয়ে গেছে। যেখানেই তাকানো যায় সেখানেই চোখে পড়ে প্লাস্টিক। প্লাস্টিক পরিবেশ বান্ধব নয়, তাই প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মেশে না। তার ফলে ভূমি দূষণ ছড়াচ্ছে। পরোক্ষভাবে জলের ঘাটতি বাড়িয়ে দিচ্ছে। কারণ এই প্লাস্টিকের একটা স্তর মাঠের মধ্যে এমন ভাবে মিশে থাকছে যে কারণে বৃষ্টির জল মাটি ভেদ করে ভেতরে পৌঁছতে পারছে না, ভৌম জলের অভাব হচ্ছে, যার ফলে জলের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু এই প্লাস্টিক দূষণ রুখতে একটি ছোট পোকা আমাদের সাহায্য করতে পারে এমনটাই বিশেষজ্ঞদের অনুমান। সেটি হল শুঁয়োপোকা। শুঁয়োপোকা আমাদের কতই না ভাল কাজে লাগে, এর থেকে তৈরি হয় প্রজাপতি যেটি পৃথিবীর সুন্দর প্রাণী, পতঙ্গের মধ্যে একটি অন্যতম। আবার এই শুঁয়োপোকার গুটির সুতো থেকে তৈরি হয় রেশম।

কানাডার ব্র্যান্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফে লেমইনে বলেন, এই শুঁয়োপোকা গুলি প্লাস্টিক কে মাটির সঙ্গে মিশতে অনেকটা সাহায্য করবে। এই ধরনের পোকা অনেক বেশি উৎপাদন করা উচিত, যার ফলে এগুলি প্লাস্টিক কে নষ্ট করতে সাহায্য করে। যার ফলে পৃথিবীর প্লাস্টিক দূষণ অনেকটাই বন্ধ হতে পারে।

প্লাস্টিক দূষণ পৃথিবীর একটি অন্যতম সমস্যায় দাঁড়িয়েছে। প্লাস্টিক এমন একটি জিনিস যা কোনোভাবেই পরিবেশের সঙ্গে মেশে না। স্থলে, জলে সমুদ্রের সব জায়গায় এখন প্লাস্টিক দূষণে বিপর্যস্ত পশুপাখি, মাছ, সামুদ্রিক জীব জন্তু। পৃথিবী কে পুরোপুরি প্লাস্টিক মুক্ত করা একেবারেই সম্ভব না। তাই প্লাস্টিকের তৈরি এই জিনিসপত্র গুলিকে যদি পুনর্বার অন্য ভাবে ব্যবহার করা যায় তাহলে পৃথিবী খানিকটা প্লাস্টিক দূষণ থেকে মুক্ত হতে পারে। প্লাস্টিক দূষণ বন্ধ করতে অনেকেই অনেক রকম চেষ্টা করছেন কেউ প্লাস্টিক থেকে বানাচ্ছেন পেট্রোল, কেউ বা প্লাস্টিকের তৈরি পাত্রে লাগাচ্ছেন গাছ। তবে এমন শুঁয়োপোকা যদি সত্যি হয়ে থাকে যে প্লাস্টিক একেবারে নির্মূল করে দেবে তাহলে তো হয়েই গেল। পৃথিবী আবার আগের মতন সুন্দর হয়ে উঠবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026