নিউজ

করোনা ভাইরাসের জন্য বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব

করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচতে বাতিল করা হল বিশ্বভারতীর বসন্তোৎসব। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে যে ইউজিসির নির্দেশে সমস্ত কিছু বাতিল করতে বলা হয়েছে। এই নির্দেশই পালন করছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এইবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে ঘিরে প্রথম থেকেই সমস্যা চলছিল। এই বছর উৎসব হবে না বলেই ঠিক কড়া হয়েছিল। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে উৎসব করার কথা বলা হয়। তবে এবার সেটা পুরোপুরি বাতিল করল ইউজিসি।

প্রতি বছর বহু মানুষ শান্তিনিকেতনে দোলে আসেন। গত বছর তা অনেক হারে বৃদ্ধি পেয়েছিল। এমন অবস্থা তৈরি হয়েছিল যে লোকের পদপিস্ট হবার জোগাড় হয়েছিল। এমনকি রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ও যেতে পারছিল না। বহু মানুষ অসুস্থ হয়ে পরেছিলেন। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বহু আলোচনা হয়েছিল।

আরও পড়ুন : মুরগী অথবা সামুদ্রিক প্রানীর মাংসে করোনা ভাইরাসের জীবানু নেই : বৈজ্ঞানিক গবেষণা

তাই এইবছর করতিপক্ষ বহিরাগতদের আসাতে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং বসন্ত উৎসবের দিন ও আগে নিয়ে আসতে চেয়েছিল। পরে অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে দোলের দিনই উৎসব করবেন বলে ঠিক করেন কতৃপক্ষ। কিন্তু করোনা আতঙ্কে তাও পণ্ড হয়ে গেলো।

কয়েকদিন আগে মোদী টুইট করে জানিয়েছিলেন যে তিনি এবার কোনো দোলের অনুষ্ঠানে যোগ দেবেন না। তাকে ফলো করে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য নেতারাও একই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার বিশ্বভারতীর বসন্ত উৎসবও সেই করোনার প্রভাবে বাতিল করল ইউজিসি। এর ফলে ব্যবসাতে অনেক ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বহু মানুষ আছেন শান্তিনিকেতনে যারা এই দিনটায় কিছু টাকা উপার্জন হবে এই আশাতে থাকেন। এবার তাদের আশা নিরাশাতে পরিণত হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026