নিউজ

করোনা ভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে হল ৩০৪২, আক্রান্তের সংখ্যা আশি হাজার

চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩,০৪২ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০,৫৫২ জন। চীনের হুবেই প্রদেশের উহান শহর হলো এই নভেল করোনা ভাইরাসের উৎসস্থল। যেখানে বর্তমানে মহামারীর আকার নিয়েছে এই মারণ ভাইরাস। রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূন্য। দ্রুত ছরিয়ে পড়া এই ভাইরাসকে মোকাবিলা করতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই মারণ ভাইরাস আরও ৩১ টি প্রদেশে ছড়িয়ে গিয়েছে। এশিয়ার অন্তর্গত দেশগুলির স্বাস্থ্য সচীবদের সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও ভারতে এই ভাইরাসের খোঁজ মিলেছে, যার ফলে ভারত সরকারের কাছে এটি একটি চিন্তার কারন। কেউ বলছেন, যেসব অর্থনৈতিক দিক থেকে দূর্বল দেশগুলি এই মারণ ভাইরাসকে মোকাবিলা করতে পারবে কিনা তা সন্দেহের বিষয়।

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

চীনে এখনোও পর্যন্ত আক্রান্তের মধ্যে ৫,৭৩৭ জন গুরুতর অসুস্থ, এখনও পর্যন্ত ৩,০৪২ জন মৃতের খবর মিলেছে এবং ৫৩,৭২৬ জনকে হাসপাতাল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর ফলে আক্রান্ত নতুন ১৪৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026