ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে নিজের দুর্দান্ত রানের ধারা অব্যাহত রেখেছেন হার্দিক পান্ড্য। শুক্রবার বিপিসিএলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় এই অলরাউন্ডার ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান করেছেন। পিঠের চোটের কারণে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরে ফিরে এসে পান্ড্য তার ছয়টি বাউন্ডারি এবং ২০ টি ছক্কা হাঁকিয়ে রিলায়েন্স ওয়ানকে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৮ রানের এক বিশাল স্কোর তুলতে নেতৃত্ব দেন। এ টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতরান। এর আগে মঙ্গলবার ৩৯ বলে ১০৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।
বিপিসিএল বোলার, সন্দীপ শর্মা(০-৩৭), সিলভেস্টার ডি সুজা(১-৫৬), ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে(১-৪০), পরক্ষিত ভালশঙ্কর(০-২৮), সাগর উদেশি(০-৪৫) এবং রাহুল ত্রিপাঠী(২-৩৩) সকলেই হার্দিকের কাছে প্রচুর মার খেয়েছেন, যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় ওয়ানডে দলে ফিরে আসার অপেক্ষায়।
আরও পড়ুন : কোহলির অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সেহবাগ
এই ম্যাচে হার্দিক ছাড়াও শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার খেলেন। ধাওয়ান ৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং ভুবনেশ্বর একটি উইকেট দখল করেন। শুধু ব্যাটেই নয় বল হাতেও সফল হার্দিক। ১ ওভার বল করে ৬ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন তিনি। ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপিসিএল ১৩৪ রানে সবকটি উইকেট হারিয়ে বসে যার জন্য রিলায়েন্স ওয়ান ১০৪ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…