নিউজ

কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা

চিকিৎসকরা একটি তথ্য পেশ করেছেন, যেখানে বলা হয়েছে তাপমাত্রা যদি বেশি বাড়ে তাহলে করোনার প্রভাব কমতে পারে।কলকাতাতে গরমে তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি থাকে। তাই দিল্লিতে এই সংক্রমনের প্রভাব বেশি থাকলে ও কলকাতাতে স্বস্তি মিলবে।

নয়াদিল্লির এক হাসপাতালের চিকিৎসক রাজেশ চাওলা জানিয়েছেন যে করোনাভাইরাসের বাঁচা ও সংক্রমন ছড়ানোর জন্য আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাণ্ডা স্যাঁতসেঁতে আবহাওয়াতে এই ভাইরাস বেশি বাড়ার সম্ভাবনা থাকে। তিনি আরও বলেছেন যে দুটি জিনিস এই ভাইরাসের ক্ষেত্রে অসহকর, যার মধ্যে একটি হল সূর্যের আলো আর অন্যটি ২৬-২৭ ডিগ্রির বেশি তাপমাত্রা।

আরও পড়ুন : করোনা ভাইরাসের জন্য বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব

অতিরিক্ত রোদ ও কড়া তাপমাত্রা এর বৃদ্ধি কমাতে সাহায্য করে। দক্ষিণ ভারতে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকে। আর কলকাতাতে তো গরমের চোটে মানুষ হিমসিম খায়। তবে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতে তাপমাত্রা কম থাকাতে সংক্রমণের হার বেশি হবে বলে চিকিৎসক জানিয়েছেন। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী এই বছর কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় বাড়বে। এখন আকাশ মেঘলা থাকলেও রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে দফতর জানিয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩১ জন। বহু মানুষ নজরাধীন রয়েছে। এই ভাইরাসের মোকাবিলা করার জন্য কেন্দ্র ও রাজ্য উভয়ই বিশেষ সতর্কতা অবলম্বন করছে। চিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026