নিউজ

বিতর্কিত রবীন্দ্র ভারতী দোল উৎসব, ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বৃহস্পতিবার বসন্ত উৎসব আয়োজিত হয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। প্রত্যেক বছরের ন্যায় এবারেও বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে বসন্ত উৎসব পালিত হয়। গত কাল সন্ধ্যায় বসন্ত উৎসবের সেই আয়োজনে যে বিশৃঙখলা ও অশ্লীলতা দেখা যায় তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়ারা ছাড়াও আরও বহু বহিরাগত অংশ নেন এই উৎসবে।

সোমবার বেশ কয়েক জন তরুণ-তরুণীর পিঠে এবং বুকে রং দিয়ে অশ্লীল শব্দ এবং বিকৃত রবীন্দ্রসঙ্গীত লেখা ছবি এবং ভিডিও এক নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার পর সেই ছবিকে কেন্দ্র করে আওয়াজ তোহলে সকলে। ক্ষুব্ধ পড়ুয়ারা জানায় তাদের বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে চায় কিছু মানুষ, তাই এমন ধরনের বিকৃত কাজ তারা করেছে। বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এ কী চলছে? এই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করতে শুরু করেন বিভিন্ন মহলের মানুষ।শুক্রবার বিভিন্ন শিবির থেকে উপাচার্যের দিকেও আঙুল তোলা শুরু হয়। বসন্ত উৎসবে ঘটনার দায় স্বীকার করেই তিনি ইস্তফা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে চিহ্নিত পাঁচ পড়ুয়া

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বীকার করে নিয়েছিলেন যে, এই ঘটনা তাঁর ক্যাম্পাসেই ঘটেছে। তবে এ ব্যাপারে বিশদে কিছু না জানিয়ে শুক্রবার তিনি বড় সিদ্ধান্ত নিয়েছেন। বসন্ত উৎসবের নিয়ন্ত্রণ আগে শিক্ষিক-শিক্ষিকাদের হাতে থাকলেও তিনি যখন থেকে ছাত্র সংসদের হাতে ছেড়ে দিয়েছেন এই দায়িত্ব তখন থেকেই বসন্ত উৎসবকে ঘিরে প্রতি বছর কোনও না কোনও বিতর্ক তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করে। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়েছেন ও পদত্যাগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সব্যসাচী বসু রায়চৌধুরীর এই পদত্যাগ চাঞ্চল্য তৈরি করেছে রাজ্যের শিক্ষা মহলে।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও এ নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেয়। অনেকেই অভিযোগ করেছেন যবে থেকে বহিরাগতরা এই উৎসবে অংশ নিচ্ছেন তবে থেকে প্রায় প্রতি বারই কোনও না কোনও বিতর্ক তৈরি হচ্ছে। তবে এই  ঘটনায় পাঁচ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026