নিউজ

প্রবল বেগে রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টিপাত, সতর্ক বার্তা হাওয়া অফিসের

এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ৩০-৪০ কিমি বেগে হতে পারে ঝড়। শুক্রবার প্রায় সারাদিনই মেঘলা ছিল আকাশ, যারফলে হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

গত মঙ্গলবার দক্ষিনবঙ্গে কলকাতাসহ ও পার্শ্ববর্তী জেলাগুলিতে যে বৃষ্টি ও ঝড় হয়েছিল তা সরকারি ভাবে কালবৈশাখীর তকমা পায়নি। তবে সন্ধ্যার ওই বৃষ্টিতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৪৪ কিলোমিটার। তবে হাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা

তবে মার্চের শুরুতে এমন বৃষ্টির ফলে আবহাওয়া ঠান্ডা হলও কপালে চিন্তার ভাজ পড়েছে চাষিদের। বৃষ্টির ফলে অতিরিক্ত জল জমে জমিতেই পচতে শুরু করেছে আলু। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত। আবার তিন দিন বিরতি দিয়ে ফের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে চাষের ও চাষির ক্ষতি হতে পারে। যার ফলে বাজারে শাকসবজির দাম আরও চড়া হতে পারে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026