খেলা

পরপর পাঁচ বলে পাঁচটা ছয়, IPL-এর আগে গর্জে উঠলেন ধোনি

টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ২০১৪ সালে। সীমিত ওভারের ম্যাচ শেষবার খেলেছেন ২০১৯ এর বিশ্বকাপে। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মুহুর্তে তিনি তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সাথে প্র্যাকটিসে ব্যস্ত। এদিন সেই প্র্যাকটিস সেশন থেকেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি পর পর পাঁচটি বিশাল ছয় মারলেন, এবং দর্শকরা প্রবল হাততালিতে ফেটে পড়লো।

স্টার স্পোর্টস তামিলের শেয়ার করা এই ভিডিওটি চেন্নাইয়ের একটি প্রাকটিস ম্যাচের। সেখানে দেখা যাচ্ছে একজায়গায় দাঁড়িয়ে টিপিক্যাল ধোনি স্টাইলে পরপর পাঁচ বলে পাঁচটা ছয় মারলেন ধোনি। কোনওটা মিড উইকেটে, কোনওটা পিছনে। আসন্ন আইপিএলের আগে যে তিনি আগুনে ফর্মে আছেন এদিন সেই বার্তাই দিলেন পরপর পাঁচটা ছয় মেরে।

আরও পড়ুন : ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান, ঝড়ো ইনিংস খেলল এই তারকা ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর নিয়ে কথা চলছে। যদিও তিনি নিজে এখনো কিছুই জানাননি। বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন। কিন্তু তিনি যে এখনো ফুরিয়ে যাননি এদিন তার প্রমাণ দিলেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন আইপিএলে ধোনি কেমন খেলে তার উপরই নির্ভর করছে জাতীয় দলে তিনি ফিরবেন কিনা। তাই চেন্নাইয়ের হয়ে অধিনায়ক হিসেবে তিনি যে বাড়তি দায়িত্ব নিয়ে খেলবেন সেকথা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026