বিনোদন

বিয়ের পর স্ত্রী দোলন রায়ের প্রথম জন্মদিন, কি ভাবে পালন করলেন জন্মদিন

কৌশিক পোল্ল্যে: এমনিতে তাদের বিয়ের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক জলঘোলা হয়েছে। যেমন এসেছে শুভেচ্ছাবার্তা তেমনই এসেছে বিভিন্ন কুরুচিপূর্ন মন্তব্য। যদিও বয়সের বৈষম্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারা এখন সুখী দম্পতি। এমনাবস্থায় বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে বিশেষ কিছু করবেন না দীপঙ্কর, তা কী হয়। চলুন উনি কী বলছেন দেখে নিন ওনারই বয়ানে।

নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপঙ্কর জানান, প্রতিবছরই দোলনের জন্মদিন পালন হলেও সেভাবে বিশেষ আড়ম্বর কিছুই হয় না, তবে তার পছন্দের পদগুলি রান্না হয়। যদিও তিনি সেই সব খাওয়া দাওয়া সারেন খুব সাবধানে।

তাদের পুরোনো দিনের স্মৃতিচারনের কথাও উঠে এল। দোলন জানান, সম্পর্ক তৈরি হওয়ার পর প্রথম জন্মদিনটিতে তিনি উপহার হিসেবে পেয়েছিলেন দীপঙ্করের কবিতা যা তার কাছে খুব প্রিয়। এবং কোনো এক জন্মদিনে তিনি দীপঙ্করকে এক সেতার উপহার দেন যা এখন অব্যবহৃত।

আরও পড়ুন : ইরাবতীর মনামীকে দেখা গেল অন্য লুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বয়সের ফারাক নিয়ে তাদের বক্তব্য অতি স্পষ্ট। তারা একে অপরকে চেনেন পঁচিশ বছর এবং দীর্ঘদিন তারা একসঙ্গে থেকেছেন সেটাই আসল। আজকাল সম্পর্কগুলো তো খুবই ঠুনকো, বরং ব্রেকআপ হওয়া রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তাই যারা তাদের নিয়ে ট্রোল করেন তারা নিকৃষ্ট মানসিকতার মানুষ, কারন মনের ভালোবাসাটাই আসল।

জন্মদিনে ভগবানের কাছে দোলন প্রার্থনা করলেন, যেন প্রতিটি জন্মদিনে দীপঙ্করকে তিনি পাশে পান। বয়সের গোলমেলে অঙ্ক মিলিয়ে ব্যাপারটা একটু কঠিন, কিন্তু সেই কঠিন কাজকেই সহজভাবে নিতে প্রস্তুত দোলন। উল্লেখ্য, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বছর ৭৫ এর দীপঙ্কর দে, ৪৯ বছরের অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করেন। নিজেদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছেন এই সুখী দম্পতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026