টেক বার্তা

Indian Railways: এবার ঘরে বসে আপনিও আপনার পছন্দের সিট বুকিং করুন, IRCTC দিচ্ছে দূর্দান্ত সুযোগ

সাধারণ যাত্রীদের কাছে ভারতীয় রেলের গুরুত্ব যে কতখানি তা বলে দিতে হবে না। লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার ট্রেনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করে ভারতীয় রেল। জানলে অবাক হবেন, প্রতিদিন ভারতীয় রেল ব্যবহার করে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের গন্তব্য পৌঁছান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রেলওয়ে মন্ত্রণালয়। এরমধ্যে নতুন রেলপথের নির্মান, পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন রেলের সংযুক্তিকরণ রয়েছে।

তবে প্রতিদিন কয়েক কোটি মানুষ রেল যোগাযোগ ব্যবস্থার সুবিধা গ্রহণ করলেও বেশিরভাগ যাত্রীরা অনেক ক্ষেত্রে রেলের সহজ কিছু নিয়মের সাথে পরিচিত নন। যে কারণে অনেক সময় যাত্রীদেরকে মোটা অংকের টাকা জরিমানা কিংবা ভোগান্তির স্বীকার হতে হয়। ভারতীয় রেলের এমন কয়েকটি নিয়ম রয়েছে, যার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেন যাত্রীরা। আজ আমরা আপনাদের সাথে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি। যার মাধ্যমে আপনি আপনার গন্তব্য স্থানে নিজের পছন্দের সিটে বসে ভ্রমণ করতে পারবেন।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) যাত্রীদের সুবিধার্থে এমন একটি ফিচার তৈরি করছে, যার মাধ্যমে এখন যাত্রীরা খুব সহজেই নিজের পছন্দের সিট বুকিং করতে পারবেন। আমরা আপনাদের বলি, ভারতীয় রেলের সাধারণত ৫ প্রকার সিটের অপশন থাকে। যার মধ্যে রয়েছে লোয়ার বার্থ, সেকেন্ড মিডল বার্থ, থার্ড আপার বার্থ, চতুর্থ সাইড লোয়ার বার্থ এবং ফিফথ সাইড আপার বার্থ। এখন থেকে যাত্রীরা ট্রেনের টিকিট কাঁটার আগেই IRCTC অ্যাপ্লিকেশনে দেখে নিতে পারবেন কোন সিট ফাঁকা রয়েছে। এরপর নিজের পছন্দ অনুযায়ী “সিট প্রেফারেন্স অপশন” বেছে নিয়ে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা। আর রেলের এই বিশেষ উদ্যোগের ফলে এবার থেকে যাত্রীদের যাত্রা হয়ে উঠতে চলেছে আরো মনোরম এবং সুখকর। আজকেই ভারতীয় রেলের এই দুর্দান্ত সুবিধা গ্রহণ করে আপনিও আপনার পছন্দের সিটে বসে ভ্রমণ উপভোগ করুন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026