দেশ

Indian Railways: ১১.৭২ লক্ষ রেল কর্মচারী পেলেন দীপাবলীর উপহার, ব্যাংক অ্যাকাউন্টে আসবে ৭৮ দিনের বোনাস

কেন্দ্রীয় মন্ত্রিসভা বেশ কয়েকটি নতুন প্রকল্পের অনুমোদন জানিয়েছে কিছুদিন আগে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার চেন্নাই মেট্রো ফেজ ২ এর অনুমোদন ইতিমধ্যেই করে দিয়েছে। এই পর্বে তিনটি করিডোর তৈরি করা হবে, যাতে মোট ১২০টি স্টেশন থাকবে। এই করিডোরটি তৈরি করবে চেন্নাই মেট্রোরেল লিমিটেড এবং এই প্রকল্পে মোট ব্যয় হবে ৬৩,২৪৬ কোটি টাকা। এর অর্ধেক কেন্দ্র এবং অর্ধেক রাজ্য বহন করবে। পাশাপাশি, রেল কর্মীদের জন্য প্রডাক্টিভিটি লিংক বোনাস অনুমোদিত হয়েছে। রেলের মন্ত্রিসভার ঘোষণা অনুযায়ী ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তে উপকৃত হবেন ১১.৭২ লক্ষ রেলকর্মী।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘রেল কর্মীদের ভালো পারফরমেন্সের জন্য মন্ত্রিসভা ২,০২৯ কোটি টাকার প্রোডাক্টিভিটি লিংক বোনাস অনুমোদন করেছে, যার ফলে ১১,৭২,২৪০ জন কর্মচারী উপকৃত হবেন। সরকার জানিয়েছে, এই টাকা রেলের বিভিন্ন বিভাগের কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান কর্মী, টেকনিশিয়ান হেলপার কর্মী, পয়েন্টসম্যান, এবং অন্যান্য কর্মচারীরা।

চেন্নাই মেট্রো নিয়ে কি বললেন রেলমন্ত্রী?

চেন্নাই মেট্রো ফেস ২ সম্পর্কে রেলমন্ত্রী বললেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভার চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে ৬৩,২৪৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন করেছে। এই ১১৯ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পর্বটি তিনটি করিডোরে বিভক্ত এবং এখানে থাকবে ১২০ টি স্টেশন। এতে আরো বেশি মানুষ তাদের বাড়ি থেকে হাঁটার দূরত্বে মেট্রো ব্যবহার করতে পারবেন। ১২০টি স্টেশন তৈরি করা হচ্ছে এই পুরো রেল পথে। টোকিওর উদাহরণ ধরলে, সেখানে কিন্তু প্রতি জায়গা থেকে হাঁটার দূরত্বে মেট্রো পাওয়া যায়। চেন্নাই মেট্রোতে এই একই পদ্ধতি অবলম্বন করা হবে। চেন্নাই মেট্রোকে আরো উন্নত করার দিকে লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেলওয়ে।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026