নিউজ

পুজোর আবহে বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর, ট্যাব কিনতে ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত মমতা সরকারের

করোনা মহামারীর জন্য দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার সময় থেকে পশ্চিমবঙ্গের মমতা সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব দেওয়া শুরু করেছিল। প্রথমে ট্যাব দেয়ার কথা হলেও, পরে প্রত্যেক পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাব কেনার জন্য। রাজ্যে এবং দেশজুড়ে মমতা সরকারের এই প্রকল্পের অনেক প্রশংসা হয়েছে এই কয়েক বছরে। সাধারণত শিক্ষক দিবসের দিন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে দশ হাজার টাকা করে জমা করে রাজ্য সরকার। দেবীপক্ষের সূচনাতে নবান্ন মারফত জানা গিয়েছে এবার দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে এই ট্যাব এর টাকা দেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এই বছর শিক্ষক দিবসের সময় এই টাকা না দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। সবাই মনে করেছিলেন রাজ্য সরকার হয়তো এই প্রকল্প বন্ধ করে দিতে চলেছে। ৩ সেপ্টেম্বর সেই অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ফলে অনেক শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। কিন্তু এবার নবান্ন মারফত জানা গিয়েছে যে পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে কিছু ছাত্র-ছাত্রীর হাতে ট্যাব কেনার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ত্রিধারা সম্মেলনীর দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন পড়ুয়া এর হাতে এই ট্যাবের টাকা তুলে দিতে পারেন।

বাকি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সরাসরি এই টাকা পৌঁছে যাবে। আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদেরও এই সুবিধা মিলবে। রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে। রাজ্য সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার গুণগত মান উন্নত করবে এবং তারা প্রযুক্তির মাধ্যমে নিজেদের শিক্ষামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে পারবে, বলে মনে করা হচ্ছে। দুর্গাপুজোর আনন্দের মধ্যে এই ঘোষণা শিক্ষার্থীদের জন্য একটি বড় সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026