দেশ

ফের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ

নয়াদিল্লি: ফের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কযগ্রেস নেতা গুলাম নবি আজাদ। কংগ্রেসের নেতৃত্বে বদল চেয়ে যে নেতারা চিঠি দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ৷ ফের একবার কংগ্রেসের নেতৃত্বে বদলের দাবিতে সরব হলেন প্রবীণ এই কংগ্রেস নেতা৷ এবার আরও চাঁচাছোলো ভাষায় তিনি বললেন, দলের মধ্যে নির্বাচন না করলে আগামী ৫০ বছর বিরোধী আসনেই বসতে হবে কংগ্রেসকে৷

দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতারা দাবি তুলেছিলেন, দলে স্থায়ী এবং সক্রিয় নেতৃত্বের প্রয়োজন৷ এই চিঠিকে কেন্দ্র করে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ঝড় ওঠে৷ চিঠি লেখার জন্য গুলাম নবি আজাদ সহ বাকি নেতাদের পাল্টা তোপের মুখে পড়তে হয়৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ৷ অন্তবর্তী সভানেত্রী হিসেবে দায়িত্বে থেকে যান সনিয়াই৷ পরে অবশ্য তাঁর ক্ষোভ প্রশমনে সনিয়া, রাহুল গান্ধিরা তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন৷

যদিও নেতৃত্বে বদলের দাবি থেকে সরছেন না আজাদ৷ তাঁর মতে, অবিলম্বে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সহ দলের গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নির্বাচন করা প্রয়োজন৷ তিনি বলেন, ‘গত কয়েক দশক ধরে আমাদের দলে নির্বাচিত নেতৃত্ব নেই৷ হয়তো আরও ১০ থেকে ১৫ বছর আগেই বিষয়টি নিয়ে আমাদের সরব হওয়া উচিত ছিল৷ আর এখন আমরা একের পর এক নির্বাচনে পরাজিত হচ্ছি৷ ঘুরে দাঁড়াতে গেলে আমাদের অবিলম্বে দলের মধ্যে নির্বাচন করতে হবে৷’

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘আমার দল যদি আগামী ৫০ বছর বিরোধী আসনেই বসতে চায়, তাহলে অবশ্য দলের মধ্যে কোনও নির্বাচনের প্রয়োজন নেই৷’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026